পর্দার ববিতাকে দর্শক চেনেন বহু চরিত্রে। তাঁর অভিনয়, সাফল্য আর খ্যাতির গল্পও পরিচিত। তবে ব্যক্তিগত জীবনের কথা তুলনামূলক কমই সামনে আসে। কার সঙ্গে ঘর বেঁধেছিলেন বরেণ্য এই অভিনয়শিল্পী? কেমন ছিল তাঁদের সংসার? বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা। একমাত্র সন্তানের বয়স তখনো চার বছর হয়নি। এরপর আর বিয়ে করেননি তিনি।ফরিদা আক্তার ববিতার স্বামীর নাম ইফতেখারুল আলম। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী।
১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সিনেমা নিয়ে ববিতার স্বপ্নকে পূর্ণ সমর্থন দিতেন ইফতেখারুল। সংসারের চিন্তা থেকে তাঁকে যতটা সম্ভব মুক্ত রেখে অভিনয়ে মনোযোগ দেওয়ার উৎসাহ দিতেন।ছেলে অনিকের সঙ্গে মা ববিতা। ছবি: ববিতার সৌজন্যেপ্রথম আলোর সঙ্গে এক আলাপে ববিতা জানিয়েছেন, স্বামী তাঁকে বলেছিলেন, বাড়ির কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তিনি যেন শুধু সিনেমা নিয়ে ভাবেন। সেই সহযোগিতায় সংসার ও অভিনয়—দুই দিক সামলে চলছিলেন ববিতা।
কিন্তু তখনো জানতেন না, তাঁদের একসঙ্গে পথচলা এত অল্প সময়েই থেমে যাবে।১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের সন্তান অনিক ইসলামের জন্ম হয়।
সূত্র: প্রথম আলো

রসচিঠি
আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা
মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি রুমমেট হিসেবে কাকে পেলেন
কাকে কীভাবে খুশি করবেন?
হ্যাপি সিঙ্গেল ডে টু মি!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন