সিঙ্গেল আছেন? বুক ফুলিয়ে বলুন; কারণ, আপনারই জন্য রয়েছে বিশেষ দিবস!তারিখটা একটু ভালো করে খেয়াল করুন—১১/১১। যেন একা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চারজন পরম আত্মমর্যাদাশীল সিঙ্গেল মানুষ। চীনে নাকি এই দিনটিকে জাঁকজমক করে ‘সিঙ্গেলস ডে’ বলে পালন করা হয়। অথচ বাংলাদেশে বানিয়ে দিয়েছে ‘মেগা ডিসকাউন্ট সেল’! এ এক জাতীয় অবহেলা।কিন্তু আমার অবহেলা করলে তো চলবে না।
১১/১১ তারিখে সকালে উঠেই বুক ফুলিয়ে বললাম, 'Happy Single Day to me!' তারপর পাড়ার মোড়ের চায়ের দোকানে গিয়ে দেখি তীব্র বিতর্ক। ‘এ সমস্ত ডে ফে কারা বানায় ভাই? আমাদের মতো যারা আজীবন সিঙ্গেল, তারা তো বছরের ৩৬৫ দিনই জ্বলছি। ডে দিয়ে কী বিশেষ সুবিধা পেলুম?’বুঝলাম সিঙ্গেলদেরও একটা সংগঠন থাকা দরকার। সবাই একবাক্যে আমাকেই দায়িত্ব দিল। কারণ, আমি তো জন্মগতভাবেই ‘সিঙ্গেল কমিটির সভাপতি’!
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আমার জন্মই হয়েছিল এই ১১ নভেম্বরের পুণ্যলগ্নে।
সূত্র: প্রথম আলো

অস্বস্তি হলে ‘না’ বলার অধিকার আছে, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ইনিয়া
মিস ইউনিভার্সে অংশ নিতে পারছেন না ১৫টি দেশের প্রতিযোগী, কে কোন কারণে বাদ পড়েছেন
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনের শুটিংয়ে চোখ ভারী হলো তৌসিফের
রিপলি’স বিলিভ ইট অর নট!
সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন