advertisement

১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি

১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে ভোট গণনার ফলের অপেক্ষায় থাকা সমর্থকদের সঙ্গে কথা বলছেন ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী স্কট কোলম। ৩ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর সিন্ডি হাইড–স্মিথকে হারিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ১৮৭৪ সাল তথা ১৫২ বছর পর অঙ্গরাজ্যটি প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ সিনেটর পেল।যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর পুনর্গঠন যুগে ১৮৭৪ সালে, মিসিসিপি থেকে সর্বশেষ একজন কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তাঁর নাম ব্লাঞ্চ ব্রুস।

তিনি আগে দাস ছিলেন।রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে কোলমের জয়কে বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলকে এরই মধ্যে বড় ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাটরা। মিসিসিপির এই জয় সেই ধাক্কাকে আরও বাড়িয়ে দিল।এই জয়ের ফলে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫। রিপাবলিকানদের আসন ৪৪।

আলাস্কার একটি আসনের ফল এখনো ঘোষণা করা বাকি রয়েছে।মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এ পর্যন্ত ৪১টি আসন বেশি পেয়েছে ডেমোক্র্যাটরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায় কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায় প্রজাপতির ডানায় আলোকবিজ্ঞান ও জীবনের জটিল সমীকরণ প্রজাপতির ডানায় আলোকবিজ্ঞান ও জীবনের জটিল সমীকরণ হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র
advertisement

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়

অনেক সময় আবেগতাড়িত হয়ে কিংবা পারিবারিক সিদ্ধান্তে এক জায়গায় দাফন করা লাশ তুলে নিজ এলাকায় বা অন্য কোনো গোরস্থানে সরিয়ে নেওয়ার প্রশ্ন ওঠে।কিন্তু ইসলাম ও ফিকহে এর সুস্পষ্ট ও কঠোর বিধান রয়েছে।

দাফনের পর মৃতদেহ স্থানান্তরের বিধান আলোচনা করা হলো।দাফনের পর লাশ স্থানান্তরের বিধান ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, একবার কোনো মৃত ব্যক্তিকে মাটি দিয়ে দাফন করে ফেলার পর বিনা কারণে সেই কবর পুনরায় খনন করা এবং লাশ অন্যত্র সরিয়ে নেওয়া নিষিদ্ধ।কবর হলো মৃত ব্যক্তির জন্য পরকালের প্রথম মনজিল এবং তার চিরস্থায়ী বিশ্রামের জায়গা। দাফনের পর সেই কবরটি মৃত ব্যক্তির নিজস্ব পবিত্র জায়গায় পরিণত হয়।

অকারণে কবর খুঁড়ে তাতে বিঘ্ন ঘটানো ইসলামে বড় একটি পাপ।কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ।কবর সংলগ্ন মসজিদে নামাজ আদায়ের বিধান কীমৃতদেহের পবিত্রতা ও সম্মান কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
পোশাক শ্রমিক

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।২০ নভেম্বর থেকে চালু হতে পারে এই কর্মসূচি।সপ্তাহে প্রতি শুক্রবার ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে।উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন: জামায়াত আমিরকে রাশেদ

একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন: জামায়াত আমিরকে রাশেদ
শফিকুর রহমানের উদ্দেশে প্রথম পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন