advertisement

হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প

হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প
‘সারভাইভিং হারিকেন অটিস’ সিনেমার একটি দৃশ্যে
ফটো কার্ড প্রিন্ট

‘সারভাইভিং হারিকেন অটিস’ সিনেমার একটি দৃশ্যে মেক্সিকোর আকাপুলকো উপকূলে ২০২৩ সালে আঘাত হেনেছিল ভয়াবহ হারিকেন অটিস। ঘণ্টায় প্রায় ২৬৫ কিলোমিটার বেগের বাতাস, উত্তাল সমুদ্র আর প্রাণঘাতী ঝড়ের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছিলেন বহু মানুষ। সেই বাস্তব দুর্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরদিনই সিনেমাটি আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে।

২৪ অক্টোবরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির এক দিনের মধ্যে এটি নেটফ্লিক্সের বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষে উঠে আসে। সিনেমাটিতে অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। পরিচালনা করেছেন হোর্হে মিচেল গ্রাউ। ৯৬ মিনিটের সিনেমাটি মূলত স্প্যানিশ ভাষায় নির্মিত। দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াই সিনেমাটির গল্পের কেন্দ্রে দুই ভাই—উইরপুল ও ক্যান্ডি। তাদের সম্পর্ক দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দূরত্বে জর্জরিত।

আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় ভয়াবহ এক ঝড়ের মুখে পড়ে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায় কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায় ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি ১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি প্রজাপতির ডানায় আলোকবিজ্ঞান ও জীবনের জটিল সমীকরণ প্রজাপতির ডানায় আলোকবিজ্ঞান ও জীবনের জটিল সমীকরণ অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র
advertisement

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়

অনেক সময় আবেগতাড়িত হয়ে কিংবা পারিবারিক সিদ্ধান্তে এক জায়গায় দাফন করা লাশ তুলে নিজ এলাকায় বা অন্য কোনো গোরস্থানে সরিয়ে নেওয়ার প্রশ্ন ওঠে।কিন্তু ইসলাম ও ফিকহে এর সুস্পষ্ট ও কঠোর বিধান রয়েছে।

দাফনের পর মৃতদেহ স্থানান্তরের বিধান আলোচনা করা হলো।দাফনের পর লাশ স্থানান্তরের বিধান ইসলামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, একবার কোনো মৃত ব্যক্তিকে মাটি দিয়ে দাফন করে ফেলার পর বিনা কারণে সেই কবর পুনরায় খনন করা এবং লাশ অন্যত্র সরিয়ে নেওয়া নিষিদ্ধ।কবর হলো মৃত ব্যক্তির জন্য পরকালের প্রথম মনজিল এবং তার চিরস্থায়ী বিশ্রামের জায়গা। দাফনের পর সেই কবরটি মৃত ব্যক্তির নিজস্ব পবিত্র জায়গায় পরিণত হয়।

অকারণে কবর খুঁড়ে তাতে বিঘ্ন ঘটানো ইসলামে বড় একটি পাপ।কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ।কবর সংলগ্ন মসজিদে নামাজ আদায়ের বিধান কীমৃতদেহের পবিত্রতা ও সম্মান কবর খনন করে লাশ স্থানান্তরের সময় সাধারণত মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা হাড়গোড় নাড়াচাড়া করতে হয়, যা ইসলামে নিষিদ্ধ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা

৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
পোশাক শ্রমিক

প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।২০ নভেম্বর থেকে চালু হতে পারে এই কর্মসূচি।সপ্তাহে প্রতি শুক্রবার ট্রাকে করে এই চাল বিক্রি করা হবে।উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন: জামায়াত আমিরকে রাশেদ

একজন জাতীয় মিথ্যুক হিসেবে পরিচিতি লাভ করলেন: জামায়াত আমিরকে রাশেদ
শফিকুর রহমানের উদ্দেশে প্রথম পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন