সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ একটি যুগান্তকারী গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, আকাশে প্রজাপতির এলোমেলো উড়ান আর ডানার বর্ণিল আলো-ছায়ার নকশা কেবল সৌন্দর্যই প্রকাশ করে না; বরং তা শিকারির চোখকে বিভ্রান্ত করার এক মোক্ষম বায়োলজিক্যাল ট্রিক বা জৈবিক কৌশল।এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গবেষক জর্জ আর এ হ্যানকক, জোলিয়ন ট্রসিয়াঙ্কো ও তাঁদের দলের গবেষণায় প্রমাণিত হয়েছে, প্রজাপতির ডানা ঝাপটানো ও ভেসে থাকার বিশেষ উড্ডয়ন গতিবিদ্যা এবং ডানার সুস্পষ্ট বৈপরীত্যের নকশা যৌথভাবে শিকারি পাখির চোখে গতির এক জটিল দৃষ্টিভ্রম সৃষ্টি করে।পাখিদের ভিজ্যুয়াল সিস্টেমের গতি শনাক্তকারী নিউরোনাল নেটওয়ার্ককে বিভ্রান্ত করে ডানার এই প্যাটার্নটি।
এটি সামনের গতির দৃশ্যমান সংকেত কমিয়ে দেয়।
সূত্র: প্রথম আলো

কবর দেওয়ার পর মৃতদেহ কি অন্যত্র সরিয়ে নেওয়া যায়
১৫২ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর পেল মিসিসিপি
হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে
হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন