সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসরটি নানা কারণে বিশেষ। এর মধ্যে অন্যতম, এবার মিস ইউনিভার্সের ৭৫তম বার্ষিকী। এবারের প্রতিযোগিতার আয়োজক ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকো। আর এ কারণে নানান ঝামেলায়ও পড়তে হচ্ছে আয়োজকদের। এবার ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল; শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫টি দেশের প্রতিযোগী বাদ পড়তে যাচ্ছেন।
কেন এমন পরিস্থিতি?মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ নির্বাচিত হয়েছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। এরই মধ্যে তিনি পুয়ের্তো রিকো পৌঁছেও গেছেন। ৮–১০ নভেম্বর পর্যন্ত ছিল প্রতিযোগীদের ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন করার সময়। তবে এই সময়ের মধ্যে অনেক দেশের প্রতিযোগী পুয়ের্তো রিকো পৌঁছাতে পারেননি। বাংলাদেশের প্রতিযোগী অভিনেত্রী সামিরা খান মাহি পুয়ের্তো রিকো পৌঁছে গেছেন১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক আয়োজন।
সেই হিসাবে আজ ১১ নভেম্বর প্রতিযোগীদের উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার কথা আছে।
সূত্র: প্রথম আলো

‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনের শুটিংয়ে চোখ ভারী হলো তৌসিফের
রিপলি’স বিলিভ ইট অর নট!
সিক্রেট কোড অব পাসপোর্ট অফিস
ভাবুক সম্রাট
‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন