advertisement

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দুঃসংবাদ, চোটে সাফ শেষ সাদ উদ্দিনের
চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন সাদ উদ্দিন।
ফটো কার্ড প্রিন্ট

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। বাংলাদেশের ফুটবলে উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।

পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি।

আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২
advertisement

জঙ্গলে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

জঙ্গলে পড়েছিল যুবকের ক্ষতবিক্ষত মরদেহ, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ওমান-মালয়েশিয়া থেকে আসবে এলএনজি, মহেশখালীতে বসছে নতুন এফএসআরইউ

২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন