শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়। বাংলাদেশের ফুটবলে উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষায় তাঁর গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তাঁর।এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভূমিকা রেখেছেন তিনি। তাঁর ছিটকে যাওয়ায় দলের রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ টমাস ডুলিকে।ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি।
আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না।
সূত্র: প্রথম আলো

ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী
ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো
নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি
ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন