রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারের একটি দোকানে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি সাজিয়ে রাখা হয়েছেতাজুল ইসলামের বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম। ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে আব্বাস আকন্দের সবজির দোকান থেকে আজ বৃহস্পতিবার সকালে এই দুই সবজি কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা।এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়।
এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।ওই দোকানে আছে বাজারে আসা নতুন দেশি টমেটো ও আলু। বাজারের পরিকল্পনায় থাকলেও সেটি কেনেননি তাজুল। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না।
কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’এই ক্রেতার কেনাকাটার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারের আরও কয়েকটি সবজির দোকান ঘুরে সবজির দরদামের খোঁজখবর নেওয়া হলো।
সূত্র: প্রথম আলো

দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা
কম দামে চাল-আটা কিনতে
ট্রাকের পেছনে ভিড়
কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন মুহূর্তেই, পরিচালকদের পরিচয় যাচাই হবে
৩০ টাকা করে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা
সিদ্ধান্ত হতে পারে মজুরি বোর্ডের সভায় অংশগ্রহণ করা না করার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন