advertisement

মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা

মা ও মেয়ের সঙ্গে  প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা
‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে। ছবি আইএমডিবি
ফটো কার্ড প্রিন্ট

‘দ্য গ্যাজুয়েট’ সিনেমার একটি দৃশ্যে। ছবি আইএমডিবিহলিউডের অন্যতম অভিনেতা ডাস্টিন হফম্যান। তিনি দীর্ঘ অভিনয়জীবনে পেয়েছেন দুটি অস্কারসহ অনেক পুরস্কার। অথচ তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হিসেবে পরিচিত ‘দ্য গ্র্যাজুয়েট’। এ সিনেমাটিতে তাঁকে দেখা গিয়েছিল বেঞ্জামিন চরিত্রে।সিনেমাটির গল্পে এক তরুণ একই সঙ্গে মধ্যবয়সী এক নারী ও তার মেয়ের সঙ্গে প্রেম করত। দুই নারী ছিলেন মা ও মেয়ে। সে সময় সিনেমাটি তুমুল আলোচিত হয়।

বাদ যায় না সমালোচনা থেকে। তরুণের চরিত্রেই অভিনয় করেন হফম্যান। সেই চরিত্রটি তাঁকে এনে দেয় অস্কার মনোনয়ন। শুধু তা–ই নয়, সিনেমাটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়। দীর্ঘ ৫১ বছর পর এই অভিনেতা আত্মজীবনীতে জানালেন, ‘মা মেয়ের সঙ্গে প্রেমের এই সিনেমার গল্পটিতে অভিনয় করা ছিল ভুল সিদ্ধান্ত। চরিত্রে নিজেকে ভুল নির্বাচন মনে হয়েছিল। এটা মিসকাস্ট।’সহশিল্পীর সঙ্গে ডাস্টিন হফম্যান।

ছবি: ফেসবুক থেকেসম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা ‘লুক অ্যাট মি’তে নিজের জীবনের নানা অধ্যায়ের পাশাপাশি ১৯৬৭ সালের এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন ৮৯ বছর বয়সী এই অভিনেতা।সম্প্রতি বইটি নিয়ে ‘টুডে’ অনুষ্ঠানে আলাপকালে হফম্যান জানান, সিনেমাটির প্রধান চরিত্র বেঞ্জামিন ব্র্যাডকের জন্য নিজেকে উপযুক্ত মনে করেননি তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, বেতন স্কেল ২০ হাজার থেকে শুরু পাটের চট যেন পিক্সেল, ছবি তৈরি হচ্ছে সেই হিসাব গুনেই পাটের চট যেন পিক্সেল, ছবি তৈরি হচ্ছে সেই হিসাব গুনেই কালামুখী কালামুখী জাদুকরি অপটোজেনেটিকস: এককোষী শৈবাল থেকে অন্ধত্বের চিকিৎসা জাদুকরি অপটোজেনেটিকস: এককোষী শৈবাল থেকে অন্ধত্বের চিকিৎসা
advertisement

২০৩ ছাত্রী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী

২০৩ ছাত্রী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসচেতনতা প্রশিক্ষণ দিলো সেনাবাহিনী
স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের অনুদান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন, শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
এইচএসসি পরীক্ষা শুরুর আগে আরেকবার পড়াশোনা চলছে

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। সকালে হবে এ পরীক্ষা।

আর ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম ও বিকেলে দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন