কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি। কিন্তু নিজের ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের অসঙ্গতি চোখে পড়ে।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের একটি নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (বাংলা এলএলএম) তৈরির উদ্যোগ বেশ প্রাসঙ্গিক ও সময়োপযোগী এক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে।
কেবল একটি জাতীয় এআই অ্যাপ ব্যবহারের আত্মতুষ্টি নয়, বরং ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, শাসনব্যবস্থার আধুনিকায়ন ও জাতীয় পরিচয় সুরক্ষার জন্য এ প্রযুক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ‘সার্বভৌমত্ব’ কথাটি কেবল রূপক নয়, এটি সরাসরি একটি দেশের তথ্য নিরাপত্তা ও নিজস্ব সংস্কৃতির সুরক্ষার সঙ্গে জড়িত।
সূত্র: প্রথম আলো

কপ৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
মুক্তা–সাদা শাড়ি–অনুপ্রাণিত গাউনে ধরা দিলেন জেন–জি ডিভা
অসময়ের তরমুজ
যে কারণে ২০০ বছরের ঐতিহ্যবাহী বামন্দী হাট এখনো জমজমাট
মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন