মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জিদানের অধীনে প্রথম হার, ৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারালো ইতালি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা। সকালে হবে এ পরীক্ষা।
আর ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। ২ ডিসেম্বর সকালে বাংলা প্রথম ও বিকেলে দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর সকালে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং বিকেলে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।
ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।
সূত্র: প্রথম আলো
কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তরে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরির পদে ৯৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল ২০ হাজার টাকা থেকে শুরু। আবেদন শুরু হবে ১৬ নভেম্বর থেকে।
আগ্রহীরা ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯ জন নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
বাকি তিনটি পদে একজন করে নেওয়া হবে।পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুনপদের নাম ও বেতন স্কেল—১. মাঠ ও বাজার পরিদর্শক—৫টি পদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন