জনগণ কোনোভাবেই পতিত স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এই মন্তব্য করেন।
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান।
তিনি বলেন, বোমা হামলা, সন্ত্রাস করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে বলে যারা মনে করছে, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেনি।যারা বোমা হামলা করছে, তাদের অনেকে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে উল্লেখ করেন আইনমন্ত্রী।
সূত্র: প্রথম আলো

বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা যুবকের শরীর পুড়ে গেছে, ট্রান্সফরমার চুরির অভিযোগ
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরও ৪২ লাখ দাবি
মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশু নিহত, আহত আরও দুজন
কম বয়সী দেখানো নয়, সতেজ দেখানোই এখন সৌন্দর্যের নতুন ট্রেন্ড
ভূমিকম্পে বুয়েটের প্রযুক্তি বাঁচাতে পারবে লাখো জীবন?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন