advertisement

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়

ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়
বুয়েটের নকশা করা ব্যাটারিচালিত রিকশা
ফটো কার্ড প্রিন্ট

ব্যাটারিচালিত রিকশার (ই–রিকশা) নিবন্ধনে আবেদনকারীর কাছ থেকে বাড়তি চার ধরনের তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনকারী কোন এলাকার বাসিন্দা, তাঁর পেশা কী, মাসিক আয় কত এবং তিনি নিজেই ই–রিকশা চালাবেন কি না—এসব তথ্য ফরমে উল্লেখ করতে হবে।

এ জন্য মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এ চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি।এদিকে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর আগে অটোরিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজও করছে সংস্থাটি। ঢাকা উত্তর সিটির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা।

বিজয়নগর এলাকায়ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম প্রথম আলোকে বলেন, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত মোদি সরকার এখন কী করবে মোদি সরকার এখন কী করবে নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড...
advertisement

হাম-সংক্রান্ত রোগে মৃত্যু ১৩শ ছাড়ালো

হাম-সংক্রান্ত রোগে মৃত্যু ১৩শ ছাড়ালো
দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো এক হাজার ১৯৯ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
হেনরির বলে বোল্ড হয়েছেন কোহলি

মাউন্ট মঙ্গুনইতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৬ বছর পর ওয়ানডেতে এত বড় ব্যবধানে হারল ভারত। রানের ব্যবধানে এর চেয়ে বড় হার তাদের ওয়ানডে ইতিহাসেই আছে আর মাত্র একটি। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় হার। আজকের হারটি উঠে এসেছে তালিকার দুইয়ে।

এ ছাড়া ২০১৫ সালে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানে হেরেছিল ভারত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত

গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত
গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে একটি পক্ষ।

‘সচেতন নাগরিক সমাজ’ নামে তারা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ড থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে।অন্যদিকে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।আজ শুক্রবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে সচেতন নাগরিক সমাজ। এই কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত।

গত বুধবার শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন