চীনে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে।
তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।চীনের কয়েক ডজন প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় না রাখায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা।
এসব ঘটনায় বাণিজ্যমন্ত্রী হিসেবে লুটনিকের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।২০২৫ সালের ডিসেম্বরে এনভিডিয়াকে চীনে উন্নত এইচ২০০ চিপ বিক্রির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আইনপ্রণেতারা।
সূত্র: প্রথম আলো

ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্র...
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়
টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
৫০ পেরিয়েও ‘মেইওয়াকু’ পদ্ধতি মেনে জাপানিরা যেভাবে সফল হন
হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন