‘কুড়িতেই বুড়ি’—এ ধারণা অনেক আগেই বদলেছে। কিন্তু ৫০ পেরোলেই যেন মাথায় ভর করে বার্ধক্য। শরীরের সঙ্গে সঙ্গে মনও যেন বুড়িয়ে যেতে থাকে। নিজেকে মনে হতে থাকে অচল আর মনে হয় যেন সমাজ ও পরিবারের বোঝা হয়ে যাচ্ছি। কিন্তু এ থেকে একেবারেই ব্যতিক্রম জাপানের প্রবীণেরা।জাপানের অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজজাপান বর্তমানে বিশ্বের অন্যতম বয়স্ক জনসংখ্যার দেশ। কিন্তু দেশটির অনেক প্রবীণ বয়সের কাছে হার মানতে নারাজ।
তাঁরা এখনো সক্রিয় এবং কর্মক্ষম জীবন উপভোগ করতে ভালোবাসেন।বার্ধক্যেও থেমে নেই তাঁদের পথচলাজাপানি নাগরিক মিয়েকো নাগাওকা আশির কোঠায় পৌঁছে প্রথম সাঁতার শেখা শুরু করেন। নো নামের একটি ঐতিহ্যবাহী জাপানি নাটক দলে অনুশীলনের সময় তিনি হাঁটুতে আঘাত পান। এরপর সুস্থ হওয়ার জন্য সাঁতার শিখছিলেন। ১০০ বছর বয়সে তিনি প্রকাশ করেন তাঁর বই ‘আই অ্যাম হানড্রেড ইয়ারস ওল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যাকটিভ সুইমার’।
এরপর তিনি ২৫ মিটার দৈর্ঘ্যের সুইমিং পুলে ১ হাজার ৫০০ মিটার সাঁতার কেটে বয়স্ক বিভাগে প্রথম বিশ্ব রেকর্ড গড়েন।
সূত্র: প্রথম আলো

এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড...
ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্র...
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন পেতে লাগবে বাড়তি চার তথ্য, চলবে নির্দিষ্ট এলাকায়
টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
হলুদ-লাল পাতায় সাজছে মিজুলা, হেমন্তের হাত ধরে আসছে শীত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন