স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, ক্যানসারের চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট গড়ে তোলা, আধুনিক যন্ত্রপাতি কেনাসহ দেশে-বিদেশে ক্যানসার–বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন এম এ মুহিত। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ।
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত।
সূত্র: প্রথম আলো

গাজী নজরুলের আসনে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি, কী বলছে জামায়াত
মোদি সরকার এখন কী করবে
নুসরাতের বাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি
এনভিডিয়া কেলেঙ্কারির মধ্যে পদ হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন