ভারতে গ্রীষ্মকালজুড়ে অসন্তোষের পর এবার শুরু হয়েছে রাজনৈতিক সংকটের নতুন অধ্যায়। জুন ও জুলাই মাসে প্রচণ্ড গরমের মধ্যে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিল তরুণেরা। আন্দোলনের তীব্রতা এতটাই বেড়েছিল যে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বেশ কিছু দাবি মেনে নিতে বাধ্য হয়। এমনকি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও পদত্যাগ করতে হয়।
কিন্তু ভারতীয়দের আন্দোলন সেখানেই থেমে থাকেনি। এবার তাদের লক্ষ্য দেশের নির্বাচনব্যবস্থা ঠিক করা।এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ভারতের নির্বাচন কমিশন। কয়েক দশক ধরে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে ভারতের গণতন্ত্রের অন্যতম শক্তিশালী ও নির্ভরযোগ্য স্তম্ভ মনে করা হতো।
কিন্তু এখন সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই উঠেছে পক্ষপাত, স্বচ্ছতার অভাব এবং বিপুলসংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ।ককরোচরা মোদির ‘তিলে তিলে’ গড়া ভাবমূর্তি চুরমার করে দিয়েছেমোদি শাসনের এটাই কি শেষের শুরুবিতর্কের শুরু গত বসন্তে।
সূত্র: প্রথম আলো

পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন
জুবা
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায়, নেপথ্যে কী?
বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন