টেলিভিশনের পর্দায় যাকে দেখেছে এত দিন, সেই রাষ্ট্রপতিকে এবার সামনাসামনি দেখার সুযোগ পেল রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ৩২ শিক্ষার্থী ও চার শিক্ষক বঙ্গভবন ঘুরে দেখে। তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পর দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে তারা।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে লেখাপড়ার পরামর্শ দেন। বঙ্গভবন ঘুরে দেখা ও রাষ্ট্রপতির আতিথেয়তা পাওয়ার অভিজ্ঞতাকে স্বপ্নের মতো বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ছবি তুলেছেন সাজিদ হোসেনরাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
বঙ্গভবনের দরবার হলে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।২০১৪ সালে থাইল্যান্ডের নবম রাজা বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার দিয়েছিলেন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের একটি প্রতিরূপ।
সূত্র: প্রথম আলো

পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন
জুবা
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায়, নেপথ্যে কী?
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে ব...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন