সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে একটি পক্ষ।
‘সচেতন নাগরিক সমাজ’ নামে তারা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ড থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে।অন্যদিকে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।আজ শুক্রবার গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে সচেতন নাগরিক সমাজ। এই কর্মসূচি চলবে আগামী রোববার পর্যন্ত।
গত বুধবার শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।
সূত্র: প্রথম আলো

পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন
জুবা
গোপালগঞ্জে দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায়, নেপথ্যে কী?
বঙ্গভবনে রাঙামাটির শিক্ষার্থীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন