ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পচেত্তিনো। মৌসুমের শুরুতে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে বরখাস্ত হওয়া মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হচ্ছেন আর্জেন্টাইন এই কোচ। আজ ইউনাইটেড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে আছেন পচেত্তিনো। তবে ১ কোটি ইউরোর বেশি অঙ্কের রিলিজ ক্লজ দিয়ে তাঁকে ছাড়িয়ে নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ক্লাবের বিবৃতি অনুযায়ী, আগামী বুধবার (১৮ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ৫৪ বছর বয়সী এই কোচ।পচেত্তিনোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘বর্তমান ক্যাম্প শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন মরিসিও পচেত্তিনো।
এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব নেবেন।’তবে আগামী ১৪ ও ১৭ নভেম্বর হাইতির বিপক্ষে কনকাকাফ নেশনস লিগের ম্যাচ দুটিতে যুক্তরাষ্ট্রের ডাগআউটে থাকবেন পচেত্তিনো।
সূত্র: প্রথম আলো

‘এখনো কিছুই করা হয়নি’, সেমিফাইনালের আগে খাবার নিয়ে ভারত কোচ
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার
শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন