সাফ ফুটবলের সেমিফাইনালের আগেও খাবার নিয়ে সমস্যা কাটেনি ভারতীয় দলের। মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে বিষয়টি তুলেছিলেন দলের কোচ নওশাদ মুসা। তখন সমস্যা সমাধানের আশ্বাস পেয়েছিলেন তিনি। কিন্তু এখনো নাকি সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি।আগামীকাল বেলা তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে নয়বারের সাফ চ্যাম্পিয়ন ভারত।
ম্যাচের আগের আজ সংবাদ সম্মেলনে খাবারের সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ বলেন, ‘এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়নি। তবে আমাকে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি (খাবার সমস্যা) সমাধান করা হবে।’মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরও খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত কোচ। তখন তিনি বলেছিলেন, ‘আতিথেয়তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে খাবার নিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে। আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না আপনাকে এই খাবারই খেতে হবে।
আমাদের একটি নির্দিষ্ট খাবারের তালিকা দেওয়া হয়েছে, যা সব সময় মেনে চলা সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো

পচেত্তিনোই ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বোল্ড আউট করেছেন কোন বোলার
শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন