advertisement

মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই, জমি দখল ও খুনের নেপথ্যে কারা

মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই, জমি দখল ও খুনের নেপথ্যে কারা
ফটো কার্ড প্রিন্ট

ঢাকার অলিগলিতে ছিনতাই, চাঁদাবাজি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল থেকে হত্যাকাণ্ড—অপরাধী গ্যাংগুলোর দৌরাত্ম্য বাড়ছেই। এসব অপরাধের নেপথ্যে কারা, কাদের হাতে এসব গ্যাংয়ের নিয়ন্ত্রণ? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয় যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করে... রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে
advertisement

খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়

খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়
বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছে শিশুশিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার তাফালবাড়িয়া গ্রামে

সাঁকোটি দিয়ে কোনো যানবাহন চলাচলের উপায় নেই। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।বিদ্যালয়ে যেতে বিকল্প কোনো পথ নেই। তাই বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় খুদে শিক্ষার্থীদের। খালের ওপর লোহার সেতু ভেঙে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে এভাবেই বিদ্যালয়ে যাতায়াত করছে শিশুরা। এতে উদ্বিগ্ন থাকেন তাদের অভিভাবকেরা।

স্থানীয় বাসিন্দারা খালটির ওপর দীর্ঘদিন ধরে নতুন পাকা সেতু র্নিমাণের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে সাঁকোটির অবস্থান। সাঁকোটির উত্তর পাশে আমখোলা ইউনিয়ন পরিষদ ও বাঁশবুনিয়া গ্রাম। তাফালবাড়িয়া গ্রামের প্রবেশমুখে কালাইকেশর খাল।

সেই খালের ওপর ২৪০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি পার হয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী চলাচল করে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কালাইকেশর খালের ওপর লোহার সেতুটি ভেঙে পড়ে ২০২১ সালে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা
তমা মির্জা। ছবি: ফেসবুক থেকে

তমা মির্জা। ছবি: ফেসবুক থেকেদেড় দশকের বেশি সময় আগে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তমা মির্জা। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি প্রশংসা পেয়েছেন ওটিটির কাজেও। প্রথম ছবির সেই নতুন মুখ এখন কতটা বদলেছেন, কীভাবে বেড়েছে তাঁর পারিশ্রমিক, তমার ক্যারিয়ারের সেই গল্পই জেনে নেওয়া যাক।

শুরুটা যেভাবে ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমা মির্জার। নাচের অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। ২০১০ সালে এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। শাকিব খানের বিপরীতে অভিনয় করলেও শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিকের ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। এর কারণ ছিল মনমতো গল্প চরিত্র ও প্রযোজনা প্রতিষ্ঠান পাননি।

এ নিয়ে তিনি পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়নি, সংগ্রাম করেই এই জায়গায় এসেছেন।তমা মির্জা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পচেত্তিনোর সেই ট্রেন অবশেষে এল, কিন্তু স্টেশন যে আগুনে পুড়ছে

পচেত্তিনোর সেই ট্রেন অবশেষে এল, কিন্তু স্টেশন যে আগুনে পুড়ছে
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মরিসিও পচেত্তিনো

ফুটবল আসলে সময়ের খেলা।২০২২ সালের শেষ দিকে কথাটা বলেছিলেন মরিসিও পচেত্তিনো। তখন তিনি বেকার। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দুই বড় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন কি তবে শেষ হয়ে গেছে? রেডিও মার্কার সঙ্গে সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেছিলেন, ‘ফুটবল হলো টাইমিং। অনেক সময় সবকিছু মিলে যাওয়ার অপেক্ষা করতে হয়। আমি বিশ্বাস করি না, জীবনে ট্রেন একবারই আসে। কখনো কখনো ধৈর্য ধরতে হয়।

অপেক্ষা করতে জানতে হয়। ট্রেন আসে, দেরিতে হলেও আসে।’ চার বছর পর দেখা যাচ্ছে, অন্তত ইউনাইটেডের ক্ষেত্রে পচেত্তিনো ঠিকই বলেছিলেন। অপেক্ষার ট্রেন এবার সত্যিই তাঁর সামনে এসে দাঁড়িয়েছে। মাইকেল ক্যারিককে ছাঁটাইয়ের পর গতকাল পচেত্তিনোকে কোচ বানানোর ঘোষণা দিয়েছে ইউনাইটেড। যে চাকরির জন্য একসময় বারবার অপেক্ষা করেছেন, সেটিই এখন ধরা দিয়েছে পচেত্তিনোর হাতের মুঠোয়।কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম।

ইউনাইটেডের চাকরিটা এখন আর আগের মতো আকর্ষণীয় নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন