advertisement

মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা

মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা
তৈরি পোশাকশিল্পের শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিকনেতারা। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
ফটো কার্ড প্রিন্ট

শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) তৈরি পোশাক কারখানা বন্ধ করা হলে শ্রম অসন্তোষের উসকানি দেওয়া হবে বলে মনে করছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেছেন, বর্তমানে এক-দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে। শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।

একই সঙ্গে তাঁরা আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে এবং কারখানায় কাজে ফিরতে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।তৈরি পোশাকশিল্পে চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিজিএমইএ তার সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা করবে।

এই সভায় যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত
advertisement

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো
পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন