advertisement

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
হামলা-ভাঙচুরের পর বন্ধ রাখা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁ। আজ শুক্রবার দুপুরের চিত্র     
ফটো কার্ড প্রিন্ট

খাবারের জন্য সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।হামলা–ভাঙচুর করা হয়েছে মহাখালীর দূরবীন বাংলা রেস্তোরাঁয়। আজ শুক্রবার দুপুরের চিত্র দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেখানে সকাল থেকেই খাবারের জন্য ভিড় করেন লোকজন। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়।

এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।এমনই একটি ঘটনা ঘিরে আজকের এই হামলা–ভাঙচুর হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ ‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ফোন করে ডাকেন সাবেক স্ত্রী, নতুন স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা: এসআরবি ফোন করে ডাকেন সাবেক স্ত্রী, নতুন স্বামীকে সঙ্গে নিয়ে হত্যা: এসআরবি
advertisement

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’
‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো

টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই দেশের ৩৫টি গ্রামে, যা জানা গেলো
পদ্মার তলদেশে কেবল বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ বঞ্চিত মানুষের সংখ্যা দশ হাজারের বেশি। টানা বিদ্যুৎ সংকটের কারণে চরের মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?

ভোটের আগে নতুন জোট উত্তর প্রদেশে, বিপদ কি বাড়বে কংগ্রেসের?
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গড়লেন আসাদউদ্দিন ওয়াইসি ও চন্দ্রশেখর আজাদ

ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।

গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।নতুন এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট।

মূলত রাজ্যের ২১ শতাংশ দলিত এবং ১৯ শতাংশ মুসলিম, অর্থাৎ মোট ৪০ শতাংশ ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে এই জোট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন