বাড়িতে বিকেলের নাশতায় নতুন কিছু বানাতে চাইলে চিজ ব্রেড ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন এমন ব্রেড। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা উপকরণময়দা ২ কাপইনস্ট্যান্ট ইস্ট ১ চা-চামচচিনি ১ টেবিল চামচলবণ আধা চা-চামচকুসুম গরম দুধ ৩/৪ কাপমাখন ২ টেবিল চামচমোজারেলা চিজ আধা কাপচেডার চিজ সিকি কাপপারমেজান চিজ সিকি কাপমিক্সড হার্বস আধা চা-চামচপ্রণালিময়দা, ইস্ট, চিনি, লবণ ও দুধ দিয়ে ডো তৈরি করুন।
মাখন মিশিয়ে ৮-১০ মিনিট মথে ১ ঘণ্টা ঢেকে রাখুন। তিন ধরনের চিজ ও হার্বস মিশিয়ে ডোর মধ্যে পুর দিন। ব্রেডের আকার দিয়ে আরও ২০ মিনিট রেখে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করুন। হয়ে গেলে গরম-গরম পরিবেশন করুন।বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন
সূত্র: প্রথম আলো

বনানীর ‘ডুন’ রেস্তোরাঁ কেন এত ভাইরাল
সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!
প্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন