advertisement

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে
পোশাক কারখানা
ফটো কার্ড প্রিন্ট

শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবের বিপরীতে নিম্নতম মজুরি বোর্ডে আগামী সোমবার মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। এদিকে মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলমান থাকলেও তৈরি পোশাক শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।

আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় কাজে যোগ না দিয়ে বের হন শ্রমিকেরা। সব মিলিয়ে গাজীপুর ও সাভার-আশুলিয়ার দুই এলাকার প্রায় ২০০ কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়েছে। টানা কয়েক দিন ধরে অস্থিরতা চলতে থাকায় সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। এদিকে আগামীকাল শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন মালিকদের সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

এই সভায় বর্তমান পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষেরবিজিএমইএর কার্যালয়ে গত বুধবার এক সভায় আগামীকাল শনিবার বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল জন্মদিনের একটি আয়োজন যেভাবে ব্যবসায়িক সাফল্যের ‘বড় মুকুট’ হয়ে গেল এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি ঘরে বসেই জমির নামজারি ও কর শোধ করা যাবে, কাজ পেল ইউএনডিপি
advertisement

৬ রাত জঙ্গলে কাটিয়ে যেভাবে বেঁচে ফিরল অস্ট্রেলীয় কিশোর

খাবার, পানি ও মুঠোফোন ছাড়া অস্ট্রেলিয়ার ঘন জঙ্গলে ছয় রাত কাটিয়েও বেঁচে ফিরেছে ১৭ বছর বয়সী কিশোর উইলিয়াম। এক প্যাকেট চিপস ও ঝরনার পানি ছিল তার ভরসা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেত্রকোনায় সাবেক এমপিসহ আ’লীগের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া, সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও অবরোধের অভিযোগে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানালেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে ..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন