একটা বয়সে এসে মানুষ বুঝতে পারেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলোর অনেক কিছুই খুব সাধারণ। বিকেলের আড্ডা, বন্ধুর সঙ্গে এক কাপ চা, পরিবারের সবাই মিলে খেতে বসা, কিংবা বহুদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করার মুহূর্তের কথা তখন মনে পড়ে। অথচ ছোটবেলায় বা কৈশোরে আমরা প্রায়ই অন্য কিছুর পেছনে ছুটি। আরও ভালো ফল, আরও দামি ফোন, আরও বড় সাফল্য।
মনে হয় এগুলো পেলেই বুঝি জীবনটা সুখের হয়ে উঠবে।কিন্তু আশি, নব্বই কিংবা এক শ বছর বয়সী মানুষেরা যখন জীবনের দিকে ফিরে তাকান, তখন তাঁদের অনেকের উপলব্ধি হয় অন্য রকম। সুখের জন্য এত আয়োজনের দরকার নেই। বরং যেসব মানুষকে ভালোবাসি, যেসব কাজ করতে ভালো লাগে আর প্রতিদিনের ছোট ছোট যে সুযোগগুলো জীবনকে অর্থপূর্ণ করে তোলে, সেগুলোর দিকেই মন দেওয়া জরুরি।কিন্তু জীবনের শেষ বয়সে আসা মানুষদের কাছে সুখের হিসাবটা একটু অন্য রকম।
তাঁরা জীবনের অনেক চড়াই-উতরাই দেখেছেন।
সূত্র: প্রথম আলো

খুদে শিক্ষার্থীদের বাঁশের সাঁকোটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়
যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করে...
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: হানিফ–আজাদসহ আলোচিতরা ধরাছোঁয়ার বাইরে
মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস
আর্নেস্ট হেমিংওয়ে: যুদ্ধের ময়দান থেকে সাহিত্যে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন