মূল সূত্র: বিস্তারিত পড়ুন
লাল শাপলার ভিড়ে সুমাইয়া শিমু যেন নিজেই সাদা ফুল
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশে দুই কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোগের জটিলতা মোকাবিলা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জাতীয় এন্ডোক্রাইন ও ডায়াবেটিস ইনস্টিটিউট প্রতিষ্ঠার তাগিদ বিশেষজ্ঞদের। দেখুন ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
ডান পায়ের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না সকিনা খাতুন। শরীরের পুরো ভার বহন করার শক্তিটুকুও যেন নেই পায়ে। জন্মের পর থেকেই এক পায়ে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা তার অভ্যাস। গাট্টাগোট্টা শরীর নিয়ে তীব্র গরমে দাঁড়িয়ে রান্না করতে পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয়। তবু থামার উপায় নেই—প্রতিদিনই কয়েকটা বাসাবাড়িতে রান্না করতে হয় তাকে।সকাল থেকে এ–বাড়ি, ও-বাড়ি ছুটে গিয়ে রান্না করতে করতে কখন যে বিকেল গড়িয়ে যায়, টেরই পায় না।
বেশির ভাগ দিনই দুপুরের খাবারের কোনো ঠিক-ঠিকানা থাকে না। আজও ভাবছে, এ বাসার কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরবে। তাই ক্ষিপ্র হাতে সব কাজ সেরে নিচ্ছে। রসুইঘরে অসহনীয় গরম। গরমের সঙ্গে চুলার আগুন মিলে ছোট্ট রান্নাঘরটা যেন নরককুণ্ডে পরিণত হয়েছে।পায়ের অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে, ঠোঁট কামড়ে কিছুক্ষণ সামলে নেয় সে। কাঁধে ঝুলে পড়া লম্বা ওড়নাটা একঝটকায় মাথায় পেঁচিয়ে নেয়। এমন সময় কোমরে গুঁজে রাখা মুমূর্ষু ফোনটা হঠাৎ চেঁচিয়ে ওঠে।
চোখেমুখে বিরক্তির ছাপ, পেটে খিদের জ্বালা—এই অবস্থায় ফোনে কথা বলতে ইচ্ছা করে না সকিনার।
সূত্র: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।
এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বন্ধু নির্বাচন কিংবা সমাজে নিজের অবস্থান ধরে রাখতে সন্তানের নিজের আচরণ কেমন হওয়া উচিত? কীভাবে তাকে স্বাবলম্বী মানসিকতার করা যায়? এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘সন্তানের নিজের আচরণ হতে হবে দৃঢ় ও সুস্পষ্ট।
এর অর্থ হলো—সে যেন কোনো ধরনের ভয়, লজ্জা বা অতিরিক্ত বিনয়ী হয়ে নিজেকে গুটিয়ে না রাখে, আবার উগ্র বা আক্রমণাত্মক ভঙ্গিও প্রকাশ না করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন