আমার খুব একটা বড় রোগের ইতিহাস নেই। অনেকের তো ছোটবেলায় কলেরা, কালাজ্বর, জলবসন্ত, গুটিবসন্ত—কত কিছুই হয়। টাইফয়েড, পোলিওতে ভুগে শারীরিক, মানসিকভাবে বিঘ্ন ঘটতেও দেখেছি অনেকের। আমার বাপু ওসবের বালাইটালাই ছিল না কোনোকালেই।গ্যান্দাকালে কী একটা হলো, মা-বাবা রিমেটিক ফিভার (বাতজ্বর) বা টিউবারকিউলোসিস (টিবি/যক্ষ্মা) মনে করে বেশ একটা হুলুস্থুল বাধিয়ে তুলেছিল। পরে জানা গেল, ওসব কিছু না। সাধারণ বাত আর শ্বাসকষ্ট।
বাবার অত্যাচারে এত মলা, ঢ্যালা, লাল-সবুজ শাকসবজি আর ভিটামিন ‘এ’ খেয়েছি ড্রপারে ড্রপারে যে চোখ দুটো বিশ্রি রকমের ভালো হয়েই রইল। বসন্ত-ফসন্ত তো কোনো দিন কাছেও ঘেঁষতে পারল না। আর শিশুদের ৯টি মারাত্মক রোগের নামগুলো তো তত্ত্বীয়জ্ঞানেই সীমাবদ্ধ রয়ে গিয়েছিল।
ব্যবহারিক ক্লাস আর করা হয়নি আমার।আশপাশের সবাই যখন জন্ডিসে ভুগে ৩ মাস, ৬ মাস ধরে ডাব, পেঁপে, হলুদবিহীন তরকারির উৎসব উদ্যাপন করছিল, তখনো আমি বেহায়ার মতো হাঁ করে শুধু দেখেই গেলাম।
সূত্র: প্রথম আলো

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা
একটা পাসপোর্ট ছবি তুলব বলে
দিবসীকরণ
চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই
চিজ ব্রেডের রেসিপি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন