মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নিজের পছন্দমতো নিজেকে গড়ে তুলুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আমার বাবার একটা স্কুটি আছে। স্কুটিটা আমাদের পরিবারের একটা অপরিহার্য অংশ। এটা ছাড়া আমার দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন।আমার স্কুলের সময় সকাল ৮টা থেকে বেলা ১টা ৪৫। তবে বাসের কারণে আমাকে ঘুম থেকে উঠতে হয় ৬টা ৩০–এ। বাস আসে সকাল ৭টায়। আমি ৬টা ৫০-এ বাসা থেকে বের হয়ে একলাফে স্কুটিতে বসে আমার বাবার সঙ্গে যাই। গিয়ে দেখি, বাস রাস্তার এক প্রান্তে, আমি অন্য প্রান্তে। আমার বাবা আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়।
এরপর আমার বোনকে তার স্কুলে দিয়ে আমার বাবা আবার স্কুটিতে চড়ে অফিসে যায়। সন্ধ্যায় স্কুটিতে চড়ে অফিস থেকে ফিরে আসে।একদিন আমার বাবার সঙ্গে আমি আর আমার বোন স্কুটিতে করে যাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল, আমার বোনকে কারাতে ক্লাসে দিয়ে আমি আর বাবা চোখের ডাক্তারের কাছে যাব। হঠাৎ করে আমাদের সুন্দর যাত্রাকে ছিন্ন করে দিয়ে স্কুটির এসকেলেটরের তার ছিঁড়ে গেল। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্কুটি মেরামত করার জন্য অনেক দোকান ছিল।
কিন্তু তখন তো ভোর, তাই সব দোকান বন্ধ ছিল।
সূত্র: প্রথম আলো
স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবে উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার মূল্যমানের এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা।
ব্যবসা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা জানিয়েছেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা, অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি। দাদার একটি কথাই বদলে দিয়েছিল তাঁর জীবন সম্পর্কে ভাবনা। উপাসনার ভাষায়, ‘তুমি এই পরিবারে জন্মেছ, এই পরিবারেই বিয়ে করেছ। তাহলে এই সুযোগ কাজে না লাগালে এর অর্থ কী?
বাড়িতে বসে শুধু আরাম করতে পারো না।
সূত্র: প্রথম আলো
রাত ১১টা। ফেসবুকের বিজ্ঞাপন দেখে একটা নতুন স্মার্টওয়াচ কিনতে যাচ্ছিল মাহির (ছদ্মনাম)। রেটিং ৪.৯, নিচে ‘অসাধারণ!’, ‘টাকা উশুল!’ জাতীয় মন্তব্যের ছড়াছড়ি। কিন্তু সব রিভিউ কেমন যেন একই সুরে বাঁধা! একটু খটকা লাগে।এটাই এআই-লিখিত ভুয়া রিভিউ বা কৃত্রিমভাবে বানানো পণ্য-মন্তব্য (ফেক রিভিউ)। এখন এআই মিনিটে শত শত ‘মানুষের মতো’ মন্তব্য লিখে ফেলতে পারে।
এ বিষয়ে এআই শনাক্তকরণ সংস্থা পাংগ্রাম ল্যাবসের একটি গবেষণা হয়েছে আমাজনের ৫০০টি সেরা বিক্রীত পণ্যের প্রায় ৩০ হাজার রিভিউ নিয়ে। তাতে ৩ শতাংশ রিভিউ এআই-লিখিত পাওয়া যায়, শিশুপণ্য ও সৌন্দর্যসামগ্রীর মতো কিছু শ্রেণিতে তা প্রায় ৫ শতাংশ। সবচেয়ে চিন্তার কথা, এআই-লিখিত রিভিউগুলোর ৯৩ শতাংশে ছিল ‘যাচাইকৃত ক্রয়’ সিলমোহর দেওয়া। এমন ভুয়া প্রশংসায় (রিভিউ) ভরসা করে কেনা পণ্য ভুল বেরোলে টাকা ও সময় দুটিই যায়।
আমাদের অনলাইন কেনাকাটাতেও একই আশঙ্কা থাকতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন