advertisement

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট
ফটো কার্ড প্রিন্ট

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) ৭টি ভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মোট পদ ১৭টি।

আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।চাকরির গুরুত্বপূর্ণ তথ্য প্রতিষ্ঠানের নাম: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)মোট পদ সংখ্যা: ১৭টি (৭টি ক্যাটাগরি)চাকরির ধরন: সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে)আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫ ঘটিকাপুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যাআবেদনের ওয়েবসাইট: অফিশিয়াল ওয়েবসাইট: পদের নাম, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা১. উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০) পদসংখ্যা: ১টিআবেদনে যোগ্যতা: পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা।২. কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদসংখ্যা: ১টিআবেদনে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি।৩. ড্রাইভার (গ্রেড-১৬) পদসংখ্যা: ১টিআবেদন যোগ্যতা: ৮ম শ্রেণি পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫৪. প্লাম্বার (গ্রেড-১৮) পদসংখ্যা: ১টিআবেদন যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা।৫. অফিস সহায়ক (গ্রেড-২০) পদসংখ্যা: ৭টিআবেদনে যোগ্যতা: এসএসস...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আমার বাবার স্কুটি আমার বাবার স্কুটি এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে ময়লার ‘পাহাড়’ ঘেঁষে হঠাৎ স্থাপনা নির্মাণের হিড়িক ময়লার ‘পাহাড়’ ঘেঁষে হঠাৎ স্থাপনা নির্মাণের হিড়িক তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় পদ হারালেন দুই ভাই তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় পদ হারালেন দুই ভাই ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল
advertisement

আমার বাবার স্কুটি

আমার বাবার স্কুটি

আমার বাবার একটা স্কুটি আছে। স্কুটিটা আমাদের পরিবারের একটা অপরিহার্য অংশ। এটা ছাড়া আমার দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন।আমার স্কুলের সময় সকাল ৮টা থেকে বেলা ১টা ৪৫। তবে বাসের কারণে আমাকে ঘুম থেকে উঠতে হয় ৬টা ৩০–এ। বাস আসে সকাল ৭টায়। আমি ৬টা ৫০-এ বাসা থেকে বের হয়ে একলাফে স্কুটিতে বসে আমার বাবার সঙ্গে যাই। গিয়ে দেখি, বাস রাস্তার এক প্রান্তে, আমি অন্য প্রান্তে। আমার বাবা আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে যায়।

এরপর আমার বোনকে তার স্কুলে দিয়ে আমার বাবা আবার স্কুটিতে চড়ে অফিসে যায়। সন্ধ্যায় স্কুটিতে চড়ে অফিস থেকে ফিরে আসে।একদিন আমার বাবার সঙ্গে আমি আর আমার বোন স্কুটিতে করে যাচ্ছিলাম। উদ্দেশ্য ছিল, আমার বোনকে কারাতে ক্লাসে দিয়ে আমি আর বাবা চোখের ডাক্তারের কাছে যাব। হঠাৎ করে আমাদের সুন্দর যাত্রাকে ছিন্ন করে দিয়ে স্কুটির এসকেলেটরের তার ছিঁড়ে গেল। আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। স্কুটি মেরামত করার জন্য অনেক দোকান ছিল।

কিন্তু তখন তো ভোর, তাই সব দোকান বন্ধ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা
রাম চরণ ও উপাসনা। ইনস্টাগ্রাম থেকে

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবে উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার মূল্যমানের এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা।

ব্যবসা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা জানিয়েছেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা, অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি। দাদার একটি কথাই বদলে দিয়েছিল তাঁর জীবন সম্পর্কে ভাবনা। উপাসনার ভাষায়, ‘তুমি এই পরিবারে জন্মেছ, এই পরিবারেই বিয়ে করেছ। তাহলে এই সুযোগ কাজে না লাগালে এর অর্থ কী?

বাড়িতে বসে শুধু আরাম করতে পারো না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে

এআই দিয়ে লেখা ভুয়া রিভিউ চিনবেন কীভাবে
ছবিটি এআই দিয়ে আঁকা

রাত ১১টা। ফেসবুকের বিজ্ঞাপন দেখে একটা নতুন স্মার্টওয়াচ কিনতে যাচ্ছিল মাহির (ছদ্মনাম)। রেটিং ৪.৯, নিচে ‘অসাধারণ!’, ‘টাকা উশুল!’ জাতীয় মন্তব্যের ছড়াছড়ি। কিন্তু সব রিভিউ কেমন যেন একই সুরে বাঁধা! একটু খটকা লাগে।এটাই এআই-লিখিত ভুয়া রিভিউ বা কৃত্রিমভাবে বানানো পণ্য-মন্তব্য (ফেক রিভিউ)। এখন এআই মিনিটে শত শত ‘মানুষের মতো’ মন্তব্য লিখে ফেলতে পারে।

এ বিষয়ে এআই শনাক্তকরণ সংস্থা পাংগ্রাম ল্যাবসের একটি গবেষণা হয়েছে আমাজনের ৫০০টি সেরা বিক্রীত পণ্যের প্রায় ৩০ হাজার রিভিউ নিয়ে। তাতে ৩ শতাংশ রিভিউ এআই-লিখিত পাওয়া যায়, শিশুপণ্য ও সৌন্দর্যসামগ্রীর মতো কিছু শ্রেণিতে তা প্রায় ৫ শতাংশ। সবচেয়ে চিন্তার কথা, এআই-লিখিত রিভিউগুলোর ৯৩ শতাংশে ছিল ‘যাচাইকৃত ক্রয়’ সিলমোহর দেওয়া। এমন ভুয়া প্রশংসায় (রিভিউ) ভরসা করে কেনা পণ্য ভুল বেরোলে টাকা ও সময় দুটিই যায়।

আমাদের অনলাইন কেনাকাটাতেও একই আশঙ্কা থাকতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন