advertisement

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা
রাম চরণ ও উপাসনা। ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবে উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার মূল্যমানের এই ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা।

ব্যবসা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে উপাসনা জানিয়েছেন, পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর দাদা, অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি। দাদার একটি কথাই বদলে দিয়েছিল তাঁর জীবন সম্পর্কে ভাবনা। উপাসনার ভাষায়, ‘তুমি এই পরিবারে জন্মেছ, এই পরিবারেই বিয়ে করেছ। তাহলে এই সুযোগ কাজে না লাগালে এর অর্থ কী?

বাড়িতে বসে শুধু আরাম করতে পারো না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক চিকুনগুনিয়া রোগীর আত্মকাহিনি এক চিকুনগুনিয়া রোগীর আত্মকাহিনি শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা একটা পাসপোর্ট ছবি তুলব বলে একটা পাসপোর্ট ছবি তুলব বলে দিবসীকরণ দিবসীকরণ চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই
advertisement

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার সহযোগী জাহিদ হাসান রনিকেও (৩০) গ্রেফতার করা হয়....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চা–দোকানির জিপিএ–৫ পাওয়া সন্তানদের ২ বছর শিক্ষাসহায়তা দেবে এমজিআই

চা–দোকানির জিপিএ–৫ পাওয়া সন্তানদের ২ বছর শিক্ষাসহায়তা দেবে এমজিআই

এসএসসিতে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের চা–দোকানি বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

একই সঙ্গে তাঁদের বাবা ও মায়েদের গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল।বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য
সামোয়ানদের সাংস্কৃতিক পরিবেশনা

সামোয়ার প্রধান বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতেই দেখি, দুজন গান ধরেছেন। সত্যজিতের গুপী-বাঘা যেন গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে! একসময় গান শেষ হলো। আমি ডলার ভাঙাতে এগিয়ে গেলাম। আমাদের যেমন টাকা, ওদের মুদ্রার নাম তালা। ১ মার্কিন ডলারে ২ তালা। কাউন্টারের নারী তালা গুনছেন, আর আমি তাঁর কানের দিকে স্থির তাকিয়ে আছি। তাঁর কানে গোঁজা একটা লাল জবা। এ দেশে নারীরা বাঁ কানে ফুল গুঁজলে অবিবাহিত, আর ডান কানে গুঁজলে বিবাহিত।

ডলার ভাঙিয়ে আরও এগিয়ে যাই। ট্যাক্সিচালকেরা এগিয়ে আসেন। না, না, কোনো জটলা বা হামলে পড়ার ভাব তাঁদের মধ্যে নেই। রাজধানী শহর আপিয়া বিমানবন্দর থেকে বেশ দূর—প্রায় ৩৫ মাইল। সব ট্যাক্সিই ভাড়া চাইল ৮০ তালা। আমি জানি, এয়ারপোর্ট শাটলে গেলে ২৬ তালায় শহরে পৌঁছানো যায়।শাটলের খোঁজে তথ্যকেন্দ্রে গেলাম। সেখানে বসে আছেন বিশালদেহী এক পুরুষ। তিনি বললেন, ‘ট্যাক্সিতে চড়ে একটু বেশি টাকা দিলে কী এমন ক্ষতি!

আমাদের চালকেরা নাহয় একটু বেশি টাকাই পেলেন।’ তাঁর এমন সরলতায় মুগ্ধ হলাম, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন