advertisement

ব্রহ্মপুত্রের তীরে বাউল গানের আসর, ভাব তরঙ্গে মুগ্ধ শ্রোতারা

ব্রহ্মপুত্রের তীরে বাউল গানের আসর, ভাব তরঙ্গে মুগ্ধ শ্রোতারা
ফটো কার্ড প্রিন্ট
ব্রহ্মপুত্র নদের তীরে সন্ধ্যার স্নিগ্ধ পরিবেশ। মাটিতে বসে একের পর এক গান গাইছেন বাউলশিল্পীরা। দোতারা, একতারা ও বেহালার সুরে মুখর চারপাশ। এমনই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১১০০ কোটি আয় করেও পিছিয়ে ‘রামায়ণ’ ১১০০ কোটি আয় করেও পিছিয়ে ‘রামায়ণ’ নগর উন্নয়নে সিদ্ধান্ত নিচ্ছে আমলানির্ভর কর্তৃপক্ষ: আদিল মুহাম্মদ খান নগর উন্নয়নে সিদ্ধান্ত নিচ্ছে আমলানির্ভর কর্তৃপক্ষ: আদিল মুহাম্মদ খান পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার চ্যানেল আইকে হারিয়ে সেমিফাইনালে জাগো নিউজ চ্যানেল আইকে হারিয়ে সেমিফাইনালে জাগো নিউজ টাকা নাকি ভালোবাসা, এই হিসাব-নিকাশে ‘সুগার ড্যাডি’ টাকা নাকি ভালোবাসা, এই হিসাব-নিকাশে ‘সুগার ড্যাডি’
advertisement

চা–দোকানির জিপিএ–৫ পাওয়া সন্তানদের ২ বছর শিক্ষাসহায়তা দেবে এমজিআই

চা–দোকানির জিপিএ–৫ পাওয়া সন্তানদের ২ বছর শিক্ষাসহায়তা দেবে এমজিআই

এসএসসিতে জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের চা–দোকানি বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

একই সঙ্গে তাঁদের বাবা ও মায়েদের গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল।বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য
সামোয়ানদের সাংস্কৃতিক পরিবেশনা

সামোয়ার প্রধান বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতেই দেখি, দুজন গান ধরেছেন। সত্যজিতের গুপী-বাঘা যেন গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে! একসময় গান শেষ হলো। আমি ডলার ভাঙাতে এগিয়ে গেলাম। আমাদের যেমন টাকা, ওদের মুদ্রার নাম তালা। ১ মার্কিন ডলারে ২ তালা। কাউন্টারের নারী তালা গুনছেন, আর আমি তাঁর কানের দিকে স্থির তাকিয়ে আছি। তাঁর কানে গোঁজা একটা লাল জবা। এ দেশে নারীরা বাঁ কানে ফুল গুঁজলে অবিবাহিত, আর ডান কানে গুঁজলে বিবাহিত।

ডলার ভাঙিয়ে আরও এগিয়ে যাই। ট্যাক্সিচালকেরা এগিয়ে আসেন। না, না, কোনো জটলা বা হামলে পড়ার ভাব তাঁদের মধ্যে নেই। রাজধানী শহর আপিয়া বিমানবন্দর থেকে বেশ দূর—প্রায় ৩৫ মাইল। সব ট্যাক্সিই ভাড়া চাইল ৮০ তালা। আমি জানি, এয়ারপোর্ট শাটলে গেলে ২৬ তালায় শহরে পৌঁছানো যায়।শাটলের খোঁজে তথ্যকেন্দ্রে গেলাম। সেখানে বসে আছেন বিশালদেহী এক পুরুষ। তিনি বললেন, ‘ট্যাক্সিতে চড়ে একটু বেশি টাকা দিলে কী এমন ক্ষতি!

আমাদের চালকেরা নাহয় একটু বেশি টাকাই পেলেন।’ তাঁর এমন সরলতায় মুগ্ধ হলাম, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিস্কো ডিভা আর ফ্যান্টাসি ব্রা: আবু জানি-সন্দীপ খোসলার ডিস্কো ইনফার্নো শোয়ে শর্বরীর ১৩ ছবি, ৪ ভিডিও

ডিস্কো ডিভা আর ফ্যান্টাসি ব্রা: আবু জানি-সন্দীপ খোসলার ডিস্কো ইনফার্নো শোয়ে শর্বরীর ১৩ ছবি, ৪ ভিডিও
কালো স্টাইলিশ লুকের আবু জানি-সন্দীপ খোসলার শো স্টপার হয়ে তাঁদের সঙ্গে মঞ্চে উঠেছেন শর্বরী ওয়াগ

বলিউড অভিনেত্রী শর্বরী ওয়াগ সম্প্রতি আলোচনায় এসেছেন ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ফ্যাশন শোয়ের শোস্টপার হয়ে। মুম্বাইয়ে অনুষ্ঠিত তাঁদের ভিনটেজ-অনুপ্রাণিত ‘ডিস্কো ইনফার্নো’ থিমের ্্যাম্পে হাজির হন তিনি। সত্তরের দশকের বিখ্যাত স্টুডিও ৫৪-এর ডিস্কো সংস্কৃতি ও রেট্রো পার্টির জৌলুশকে তুলে ধরা হয়েছে এই কালেকশনে।

এই শোয়ের পোশাকে দেখা যাচ্ছে ঝলমলে চাকচিক্য, স্টোন ও এমবেলিশমেন্টের ঝলমলে নকশা আর স্টেটমেন্ট ফ্যাশন অনুষঙ্গ। তবে পাথরখচিত মিনিড্রেসের সঙ্গে সঙ্গে শর্বরীর শোস্টপিং লাল ড্রেসের ওপরে অনেকটা ভিক্টোরিয়াস সিক্রেটের এ বছরের আলোচিত ফ্যান্টাসি ব্রায়ের আদলে বানানো সাদা পাথরের লেয়ারটি নিয়ে কথা হচ্ছে বেশ। আলট্রা গ্ল্যাম পোশাকের সঙ্গে শর্বরীর মেকআপে আছে স্নিগ্ধতার ছোঁয়া। চোখের সাজ ড্রামাবিবর্জিত ও আকর্ষণীয়।

গালে উষ্ণ আভা আনতে ব্যবহার করা হয়েছে ব্লাশওন, আর ঠোঁটে সত্তরপ্রাণিত ন্যুড লিপকালার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন