advertisement

সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর
মরদেহ
ফটো কার্ড প্রিন্ট

নেত্রকোনায় সাইড দেওয়া নিয়ে দুই ইজিবাইকচালকের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে তাহের ভূঁইয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সদরের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহের ভূঁইয়া নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার আগে শিবপ্রসাদপুর এলাকায় একই দিকে যাচ্ছিল দুটি ইজিবাইক।

এ সময় সাইড দেওয়া নিয়ে ইজিবাইকচালক সুমন মিয়া (২৮) ও শরীফ মিয়ার (২৬) মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ান।এ সময় সুমন মিয়ার ইজিবাইকের যাত্রী তাহের দুই চালকের বিরোধ থামাতে এগিয়ে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তখন ইজিবাইকচালক শরীফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাহেরের মাথার বাঁ পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন।আজ রোববার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মধ্য এশিয়া ঘিরে বিশ্বনেতাদের যে হিসাব–নিকাশ বদলাচ্ছে মধ্য এশিয়া ঘিরে বিশ্বনেতাদের যে হিসাব–নিকাশ বদলাচ্ছে শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল? শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল? পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী খেজুরের রস ছাড়াই তৈরি করা হচ্ছিল গুড়, ‘কারখানায়’ যেসব উপকরণ পাওয়া গেল খেজুরের রস ছাড়াই তৈরি করা হচ্ছিল গুড়, ‘কারখানায়’ যেসব উপকরণ পাওয়া গেল
advertisement

হঠাৎ কেন এশিয়ামুখী বিশ্বনেতারা?

হঠাৎ কেন এশিয়ামুখী বিশ্বনেতারা?
চীনের উত্থান ও এশিয়ার অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্ব রাজনীতিতে বাড়ছে এ অঞ্চলের গুরুত্ব। একের পর এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এশিয়ায় আসছেন বিশ্বনেতারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিখোঁজের চারদিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ

নিখোঁজের চারদিন পর ডোবায় মিললো যুবকের মরদেহ
মাদারীপুরে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে সরকারকে ৭ দিনের আলটিমেটাম

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে সরকারকে ৭ দিনের আলটিমেটাম
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন