বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সম্পূরক পরীক্ষা চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেবেন। আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এ সিদ্ধান্ত তাঁদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
দীর্ঘদিন ধরে এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের প্রায় পুরো একটি শিক্ষাবর্ষ অপেক্ষা করতে হতো। নতুন উদ্যোগ সেই অনাবশ্যক বিলম্ব কমাতে পারে।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন মাত্র এক বা দুটি বিষয়ে অকৃতকার্য।
ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে।তবে সম্পূরক পরীক্ষা মানে পাসের মানদণ্ড শিথিল করা নয়।
সূত্র: প্রথম আলো

রাবি ভর্তি পরীক্ষা পেছালেও বুয়েটে আগের সময়ে
অর্জিত শিক্ষা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে
চীনে উচ্চশিক্ষা: সিদ্ধান্ত গ্রহণের আগে জানা দরকার যে ৭টি বিষয় বিজ্ঞাপন বার্তা
বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাবে না, ঘোষিত সময়েই পরীক্ষা
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ, সেরা তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন