advertisement

জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, গরমিল ৭ খাতে

জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, গরমিল ৭ খাতে
ফরেনসিক অডিটের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
ফটো কার্ড প্রিন্ট

ফরেনসিক অডিটের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরগত ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। বাড়িয়ে দেখানোর সাতটি খাত চিহ্নিত করা হয়েছে।

সরকারের করা ফরেনসিক অডিট বা নিরীক্ষায় এ অসংগতির চিত্র উঠে এসেছে।রাজনৈতিক স্বার্থে ও উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরতে জিডিপির হিসাব বাড়িয়ে দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।আওয়ামী লীগ সরকারের সময় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উঠেছিল। বিশেষজ্ঞরা তখন থেকেই বলে আসছেন, এই হিসাবে গরমিল আছে।

এই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের সময় প্রবৃদ্ধির হার খতিয়ে দেখতে বর্তমান সরকার জিডিপির ফরেনসিক অডিট করার উদ্যোগ নেয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা টানা পাঁচ দফায় সোনার দাম কমল ভরিতে ১২ হাজার টাকা পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন মজুরি বোর্ডকে সময় দিন, সমাধান না হলে আন্দোলন সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত মজুরি বোর্ড আগে গঠন করলে অস্থিতিশীলতা এড়ানো যেত
advertisement

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই

রোনালদোর সম্মানে ৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন পর্তুগালের সবাই
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে আবেগঘন বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগাল দলের সবাই ৭ নম্বর জার্সি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে চাকরির সুযোগ দিচ্ছে মেঘনা গ্রুপ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন তামান্না ও স্মিতা
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (বিডিজিপিসি) জাতীয় পর্বে বিশ্ববিদ্যালয় ও স্কুল–কলেজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনার স্মিতা সরকার। গতকাল শুক্রবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিযোগিতার জাতীয় পর্বে অংশগ্রহণকারীরা সাড়ে ৫ ঘণ্টা সময়ের মধ্যে বিভিন্ন প্রোগ্রামিং সমস্যা সমাধান করে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভাগে ফার্স্ট রানারআপ হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লুবনা সাদিয়া এবং সেকেন্ড রানারআপ হয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আক্তিয়া মাইশা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন