advertisement

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর

গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার ও অন্যান্য খবর
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধি দিল আইপিইউ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধি দিল আইপিইউ এনভিডিয়ার ৬ শীর্ষ কর্মকর্তার সম্পদ কমল ৫৬০ কোটি ডলার এনভিডিয়ার ৬ শীর্ষ কর্মকর্তার সম্পদ কমল ৫৬০ কোটি ডলার
advertisement

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড
যশোরের শার্শায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে হামলাকারীরা। আজ রোববার রাতে বেড়িবাঁধে শাহজাহান মার্কেটের পাশে

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে।

তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক

ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক
মাদক সেবনের আসরে স্থানীয়দের হাতে আটক পুলিশ কনস্টেবল মেহেদী হাসান

মাদক সেবনের অভিযোগ ওঠার পর ডোপ টেস্ট করা হয়েছিল পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের। ফল পজিটিভ এলে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত হয়। একই সঙ্গে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইনসে। এবার তাঁকে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয় লোকজন।

পরে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই সঙ্গে তাঁকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন