কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরারি আসামিদের প্রতি ইঙ্গিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেছেন, সীমান্ত দিয়ে ফাসিবাদী গোষ্ঠীর সদস্যদের আগমনের তথ্য দিলে, তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার বেলা সাড়ে তিনটায় যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অবস্থিত ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইফুল আলম এ কথা বলেন। ৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম বলেন, ‘ফ্যাসিবাদের (ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের) আগমনের কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন।
আমরা সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেব।’বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ফেরারি আসামিদের যদি কোনো খবর বা তথ্য দিয়ে কেউ সহায়তা করে, আমরা বিজিবি থেকে নিশ্চিত করতে পারি, তাঁর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখব।
সূত্র: প্রথম আলো

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক
বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র্যালি
ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা পর্যবেক্ষণে প্রতিনিধি দিল আইপিইউ
এনভিডিয়ার ৬ শীর্ষ কর্মকর্তার সম্পদ কমল ৫৬০ কোটি ডলার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন