বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত রাহুলকে (২২) গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার বিকেলে বগুড়া শহরের নারুলী এলাকায় এই মানববন্ধন হয়। এতে অন্যান্যের মধ্যে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী বক্তব্য দেন।
গতকাল শনিবার বিকেলে নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।এ ঘটনায় অভিযুক্ত রাহুল ও তাঁর দাদা-দাদিকে আসামি করে আজ রোববার বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করার এক পর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পান।
সূত্র: প্রথম আলো

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট
ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন