জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা পর্যবেক্ষণ করতে একজন প্রতিনিধি নিয়োগ করেছে ইন্টার–পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। আইপিইউ হলো সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলার সময় আইপিইউর প্রতিনিধি হেলেন মাসিন উপস্থিত ছিলেন।
গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট আসামি ২২ জন। এর মধ্যে ফজলে করিমসহ পাঁচজন আসামি আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ, নওফেলসহ মামলার বাকি ১৭ আসামি পলাতক।আজ সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
পরে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফ আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরী আইপিইউর মানবাধিকার কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র: প্রথম আলো

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট
ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন