advertisement

বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবসে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে র‍্যালি
ফটো কার্ড প্রিন্ট

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে ফার্মাসিয়া লিমিটেডের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড সুইট ড্রপের সৌজন্যে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়।

র‍্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।র‍্যালিতে ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তপন কুমার রায়, মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার বিমল চন্দ্র সাহা ও সেলস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার পুলক কুমার পলসহ কোম্পানির অন্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও এ ধরনের সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে দেশব্যাপী ডায়াবেটিস সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
advertisement

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আজ রোববার এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর মধ্য দিয়েই মূলত মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্যের পর মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আহমেদ আনিছ। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে তিনি একটি নির্মাণপ্রতিষ্ঠানে হিসাব কর্মকর্তা হিসেবে কাজ করছেন।এই মামলার আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ছাড়াও ফিরোজ, তৌহিদুল ইসলাম, আ. আজিজ ও দেবাশীষ পাল নামের আরও চারজন গ্রেপ্তার আছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান
দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে

সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে যেখানে শেষ করেছিলেন, আজ জোহানেসবার্গে যেন সেখান থেকেই শুরু করলেন তাওহিদ হৃদয়। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সেই ইনিংসের পর আজ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় ব্যাট করতে নেমেই ১৩৭ রানের ইনিংস খেললেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

জোহানেসবার্গের আগে বাংলাদেশের খেলা সর্বশেষ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্টেও বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন হৃদয়। সেই হৃদয় আজ ভেঙেছেন কিছু রেকর্ড, গড়েছেন দারুণ কিছু কীর্তিও।৫১৫টেস্টে তাওহিদ হৃদয়ের রান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত ইনিংসেই ৫০০ রানের মাইলফলক পেরোলেন হৃদয়।

প্রথম সাত ইনিংসে সবচেয়ে বেশি রান ভারতের বিনোদ কাম্বলির (৬৭৩)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির এক নেতার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৫ নভেম্বর সন্ধ্যায় টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন