মাদক সেবনের অভিযোগ ওঠার পর ডোপ টেস্ট করা হয়েছিল পুলিশ কনস্টেবল মেহেদী হাসানের। ফল পজিটিভ এলে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত হয়। একই সঙ্গে সংযুক্ত করা হয় জেলা পুলিশ লাইনসে। এবার তাঁকে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী শহরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মেহেদীকে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয় লোকজন।
পরে বোয়ালিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহী জেলার চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় মেহেদীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। পরে ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
একই সঙ্গে তাঁকে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়।
সূত্র: প্রথম আলো

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট
ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন