‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে।
তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

হাছান মাহমুদ, নওফেল, ফজলে করিমসহ ২২ আসামির আনুষ্ঠানিক বিচার শুরু
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাসায় আগুন, দোকানে লুটপাট
ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ যেভাবে ফুটল আজজা স্লিমেনের গাউনে
আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর
ডোপ টেস্টে পজিটিভ হয়ে বরখাস্ত পুলিশ কনস্টেবল এবার মাদকের আসরে স্থানীয়দের হাতে আটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন