নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি গুলির খোসা উদ্ধার করেছে।সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে তিনটি গাড়িতে করে ২৫ থেকে ৩০ জন দত্তপাড়া বাজারে আসে।
তারা গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাজারের বটতলায় নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। প্রথমে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা ফাঁকা গুলি করে গাড়িতে উঠে হয়বতপুরের দিকে চলে যায়।দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, বাজারের লোকজন দোকানপাট বন্ধ করে চলে যাওয়ার পরপরই রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ২৫ থেকে ৩০ জন লোক আসে। তাদের প্রায় সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পিঠে রাখা ব্যাগে ধারালো অস্ত্র ছিল।
পরে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এলোপাতাড়ি গুলি চালায়।
সূত্র: প্রথম আলো

গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হবে সরকার
আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মী...
নেতানিয়াহু বিদায় নিলেও কি গাজায় হত্যাযজ্ঞ থামবে
নিজেদের তৈরি বাজার ধরে রাখতে পারছি না আমরা
সৌরজগতের অন্য গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কতটা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন