advertisement

গোপালগঞ্জের ডিসি–এসপির পর এবার তিন ওসিকে বদলি

গোপালগঞ্জের ডিসি–এসপির পর এবার তিন ওসিকে বদলি
বাংলাদেশ পুলিশ
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির পর এবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গতকাল রোববার ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।বদলি হওয়া পুলিশের তিন কর্মকর্তা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

চিঠিতে জানানো হয়েছে, এই তিনজনকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলোএর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।উল্লেখ্য, গতকাল দিনভর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে... ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে... একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা খুলনায় নদীর বুকে বইঠার ছন্দে নারীদের নৌকাবাইচ খুলনায় নদীর বুকে বইঠার ছন্দে নারীদের নৌকাবাইচ কোন রঙের ডিমলাইট ঘুমের সহায়ক, সন্ধ্যার পর কোন আলো এড়িয়ে চলবেন কোন রঙের ডিমলাইট ঘুমের সহায়ক, সন্ধ্যার পর কোন আলো এড়িয়ে চলবেন
advertisement

শুধু শিক্ষা ক্যাডারকেই কেন বারবার পদোন্নতির জন্য আন্দোলন করতে হয়

শুধু শিক্ষা ক্যাডারকেই কেন বারবার পদোন্নতির জন্য আন্দোলন করতে হয়

গত পাঁচ বছরে তিনটি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হয়েছে এবং এ সময়ে রাষ্ট্রক্ষমতার পালাবদল ঘটেছে দুবার। অত্যন্ত পরিতাপের বিষয়, এত রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন সত্ত্বেও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদোন্নতি বৈষম্যের দীর্ঘস্থায়ী চিত্রে কোনো দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়নি।

এই পাঁচ বছরে শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে মাত্র একবার, তা–ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। পদোন্নতির অন্যান্য স্তরেও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মকর্তাদের রাজপথে নামতে হয়েছে।

বিসিএসের প্রাক্-নিয়োগপ্রক্রিয়াসহ দীর্ঘ প্রায় ১৩ বছর সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকার পরও ৩৬তম বিসিএসের কর্মকর্তারা আজও প্রভাষক, অথচ ১৩ ব্যাচ জুনিয়র ৪৯তম বিসিএসের নতুন কর্মকর্তারাও একই প্রভাষক পদে এসে যোগ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব

চার ব্যবস্থায় নবজাতক মৃত্যু প্রতিরোধ সম্ভব
‘অপরিণত নবজাতকের স্বাস্থ্যসেবা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) শারমিন শাহনাজ, আবদুল মান্নান, দিলারা আলো, মাহবুবুল হক, মোহাম্মদ সহিদুল্লা ও জিনাত আরা নাসরিন। গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে

হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও এনআইসিইউ বাড়ানো।শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা।সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া।নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা।দেশে নবজাতক মৃত্যুর ৮৫ শতাংশই ঘটে প্রধানত তিনটি কারণে। এর মধ্যে প্রায় এক–তৃতীয়াংশ মৃত্যু হয় অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্ম নেওয়ার কারণে।

জন্মের সময় অক্সিজেনের অভাবজনিত শ্বাসকষ্টের কারণে ২৭ শতাংশ এবং নিউমোনিয়াসহ সংক্রমণের কারণে মৃত্যু হয় ২৬ শতাংশ নবজাতকের। তবে চারটি ব্যবস্থা নিলে নবজাতকদের এসব মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

সেগুলো হচ্ছে হাসপাতালে পর্যাপ্ত স্ক্যানু ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) বাড়ানো, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহসহ পর্যবেক্ষণ করা, সময় নষ্ট না করে অসুস্থ নবজাতককে সহজে রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া, নবজাতকের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল ও পর্যাপ্ত যন্ত্রপাতির ব্যবস্থা করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে...

ঘুমানোর জন্য দুই থেকে তিন ঘণ্টা থাকে...
সামিরা খান মাহি। শিল্পীর ফেসবুক থেকে

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা, প্রস্তুতিসহ নানা বিষয়ে পুয়ের্তো রিকো থেকে হোয়াটসঅ্যাপে প্রথম আলোর মুখোমুখি হলেন এই অভিনেত্রী ও মডেল। সাক্ষাৎকার নিয়েছেন মনজুরুল আলমএত বড় আয়োজন, কেমন লাগছে?সামিরা খান মাহি: বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জীবনের অন্যতম সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা।

মিস ইউনিভার্সের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। প্রত্যেকের সংস্কৃতি, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব ও জীবনযাত্রা আলাদা। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এখানে প্রতিযোগিতার পাশাপাশি একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এটা আমার কাছে অনেক বড় একটা শেখার অভিজ্ঞতা।সামিরা খান মাহি।

শিল্পীর ফেসবুক থেকেএখন কোন ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে?সামিরা খান মাহি: প্রস্তুতি আসলে প্রতিদিনই চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন