ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা। সেখানকার প্রত্যন্ত গ্রাম জোংড়া থেকে প্রতিদিন চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতেন মেহেরিন খন্দকার। গ্রামে প্রায়ই লোডশেডিং হতো। রাতে পড়াশোনায় বিঘ্ন ঘটত বলে দিনের আলোতেই পড়া শেষ করতে ভোরে ঘুম থেকে উঠতেন তিনি। এমন নানা প্রতিকূলতা জয় করে পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মেহেরিন।
এসএসসিতেও ছিল তাঁর একই ফল।মফস্সলের সেই কঠিন দিনগুলো পেরিয়ে মেহেরিনের এই সাফল্যই তাঁকে এনে দিয়েছে এক অনন্য সুযোগ। গত রোববার তিনি দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ ভবনের সামনে। পাঠ্যবইয়ের পাতায় পড়া দেশের আইনসভা এবার নিজের চোখে দেখার রোমাঞ্চ তাঁর চোখেমুখে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে ভালোবাসেন মেহেরিন। সংসদ ভবন ঘুরে তিনি বলেন, ‘দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা দেখার খুব ইচ্ছে ছিল।
আজ সেই ইচ্ছে পূরণ হলো।’বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানিশুধু মেহেরিন নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এমন ৪১ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রাজধানীতে এসেছিলেন।
সূত্র: প্রথম আলো

শুধু শিক্ষা ক্যাডারকেই কেন বারবার পদোন্নতির জন্য আন্দোলন করতে হয়
রোহিঙ্গা আশ্রয়শিবিরের চৌহদ্দিতে স্বপ্নের পাঠশালা
গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারিতে
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি
সম্পূরক পরীক্ষা: সুযোগ হোক, মানের সঙ্গে আপস নয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন