এখনই বড় কোনো আন্দোলনে যেতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিতে রাজপথে সক্রিয় থেকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে সরকারের ওপর চাপ বজায় রাখাই আপাতত দলটির কৌশল। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে শক্তি যাচাই, জনসম্পৃক্ততা বাড়ানো ও সংগঠন শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে জামায়াত।
ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার উপযোগী নেতৃত্ব ও দক্ষ জনবল তৈরির প্রস্তুতিও চলছে দলটিতে। জামায়াতের কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বিএনপি সরকারকে মেয়াদ শেষ করার সুযোগ দেওয়ার পক্ষে তাঁরা। তবে দাবি আদায়ে নিয়মিত কর্মসূচি চালিয়ে যেতে চান। একই সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও জনজীবনের সংকট সামনে রেখে রাজনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
জামায়াত নেতাদের মূল্যায়ন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলছে।
সূত্র: প্রথম আলো

ভিসা কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ধস, কমবে চাকরি
আওয়ামী নাশকতা জামায়াত-এনসিপির দর কষাকষির হাতিয়ার: রাশেদ খাঁন
জামায়াত নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া রাজনৈতিক গোষ্ঠী: আমজনতার তারেক
আজকের মুদ্রা বিনিময় হার
বাড়ির বাথরুম থেকে ৫২ বোতল ফেয়ারডিল উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন