ভাইয়ের কর্মস্থলে পরিচয়, এরপর বন্ধুত্ব, পরে প্রেম। প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসে রাজবাড়ীর গোয়ালন্দের নার্গিস আক্তারকে (২৪) বিয়ে করেছেন চীনের নাগরিক জ্যাকি চেউং (৩৬)। দুই দেশের দুজনের এই বিয়ে নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে।
বিদেশি বরকে দেখতে প্রতিদিন নার্গিসের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও উৎসুক মানুষ।গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপচা আতর আলী চেয়ারম্যান বাজার এলাকার খোয়াজ খাঁর মেয়ে নার্গিস। জ্যাকির বাড়ি চীনের শানডং প্রদেশের ইউনচেং কাউন্টিতে (প্রশাসনিক অঞ্চল)।নার্গিসের পরিবার জানায়, ১ নভেম্বর বাংলাদেশে আসেন জ্যাকি। দুই পরিবারের সম্মতিতে ৩ নভেম্বর তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
এরপর ১৩ নভেম্বর পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়।ভাইয়ের মাধ্যমে পরিচয়নার্গিসের বড় ভাই সিরাজুল ইসলাম ঢাকায় চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
সূত্র: প্রথম আলো

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক গুলি, ককটেল বিস্ফোরণ
মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা
‘ফোন দিয়ে বলল, আমার ছেলের অসুখ, হাসপাতালে এসে দেখি রক্তাক্ত লাশ’
প্যারালাল ইউনিভার্স
মজুরি ৩০ হাজারের দাবিতে গাজীপুরে আবার শ্রমিক বিক্ষোভ, বন্ধ ১৭ কারখানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন