পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সভায় কোন ধাপে কতটি ইউপির ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সভার সিদ্ধান্তের বিষয় তুলে ধরেন।
তিনি জানান, কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এই নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরেইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা ইসির রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল।আবুল ফজল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে কমিশনের সভায় আলোচনা হয়েছে।
সূত্র: প্রথম আলো

ফেনীতে মহাসড়কে মৃত্যুর মিছিল, ১০ মাসে ঝরেছে ৬৯ প্রাণ
জলবায়ু শিক্ষায় ঢাবির সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়
ভারতে ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা
পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: হাইকোর্টে আপিলের রায় মঙ্গলবার
রাতে বেশি প্রোটিন খেলে কি ঘুম ভালো হয়?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন